লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকার একটি বাজারে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়েছে।এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি ব্যবসায়ীদের।
রোববার(৩মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুড়িমারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানান, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুড়িমারী বাজারের বৈদ্যুতিক শর্টসার্কিটের প্রথমে বিসমিল্লাহ স্টোরে আগুনের সূত্রপাত ঘটে। এতেই স্বর্ণের দোকানসহ আশপাশ্বের ৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে।
ব্যবসায়ীদের দাবী, এই অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকা ক্ষতির পরিমাণ হয়েছে।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমিকভাবে ধারণা করা হয়েছর এই অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে। তবে দোকানে কেমন ক্ষতি হয়েছে তা এখনোই বলা যাচ্ছে না।
বার্তা প্রেরক :
ধ্রুবো নারায়ন
লালমনিরহাট প্রতিনিধি












