৩ মে রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সালন্দর হাই স্কুল মাঠে মাতৃত্বকালীন ভাতাভোগী মায়েদের শিশু খাদ্য ও ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় সহকারী কমিশনার ভূমি বহ্নি শিখা আশা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব রায় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দক্ষিণ জগন্নাথপুরে ২০ টি দুঃস্থ পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনাক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু, সহকারী কমিশনার ভূমি বহ্নি শিখা আশা, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপসহকারী কৃষি অফিসার নারগুন ইউনিয়নে ২২০ টি, গড়েয়া ইউনিয়নে ২৬০ টি, শুখানপুখুরী ইউনিয়নে ২০০ টি, বালিয়া ইউনিয়নে ৩০০ টি, দেবিপুর ইউনিয়নে ২৫০ টি, সালন্দর ইউনিয়নে ২২০ টি, চিলারং ইউনিয়নে ৩০০ টি কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার কালীবাড়ি, গড়েয়া রোড, ও সালন্দর চৌধুরীহাট এলাকায় অবৈধভাবে দেয়া অস্থায়ী দোকান উঠিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার এবং তিনি ২ জন ব্যবসায়ীকে বাসী খাবার বিক্রির দায়ে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করেন।
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও, প্রতিনিধি
ঠাকুরগাঁও, প্রতিনিধি












