বিটিভির মহাপরিচালক ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

এবার মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হারুন-অর-রশীদ এবং তার স্ত্রী। রোববার (৩ মে) রাতে নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

বিষয়টি হারুন-অর-রশীদ নিজেই নিশ্চিত করেছেন।তবে তার মেয়ের রিপোর্ট এখনও পাননি বলেও জানান তিনি।

হারুন-অর-রশীদ জানান, এমনিতে তারা সুস্থ আছেন, কোনও জটিলতা নেই। বাসাতেই চিকিৎসকের পরামর্শ মেনে রয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো হতে পারে বলে জানা গেছে।

এর আগে শনিবার (২রা মে) রাত পর্যন্ত বেসরকারি টেলিভিশন এনটিভির মোট ১৩ জন আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরো ৪ জন রয়েছেন। তবে অনেকের রিপোর্ট এখনও আসেনি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন