গত ২৪ ঘন্টায় পাবনায় করোনাভাইরাস নমুনার ২৬ টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং জেলায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন পাবনার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কে এম আবু জাফর।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ খবর পর্যন্ত পাবনায় মোট ১০ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পাবনা সদরে ৩, চাটমোহর ৩, ভাঙ্গুড়া ২, সুজানগর ১ ও সাথিয়া ১ জন শনাক্ত হয়েছে।
তার মধ্যে চাটমোহর উপজেলার বামনগ্রামে শনাক্ত হওয়া পাবনার প্রথম করোনা রোগী জহুরুল ইসলাম সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন বলে জানা গেছে।
এছাড়াও ঈশ্বরদীতে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর মত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনো পেন্ডিং রয়েছে ৫০ টির বেশী রিপোর্ট। সেগুলায় কেউ পজেটিভ থাকার সম্ভবনা এড়ানো যায়না বলে নিশ্চিত করেছেন পাবনার ডেপুটি সিভিল সার্জন।
বার্ত প্রেরকঃ
মো: রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি












