২ মে শনিবার ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া মন্ডল ঘোষণা করেন করোনার মহামারী সময় কলেজের অনলাইন ক্লাস চালু করা হবে সেই সুবাদে তিনি অনলাইন ক্লাস পরিচালনার জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উদ্বোধন করেন। এখন থেকে শিক্ষার্থীগণ বাসায় বসে অনলাইনে কলেজের ক্লাস করতে পারবেন।
ক্লাসে জয়েন করার জন্য ফেসবুক পেজের লিংকঃ-https://www.facebook.com/tgcadministration/
ইউটিউব চ্যানেলের লিংকঃ- https://www.youtube.com/channel/UCpLcjJ-p5PRchDhztdrvnEQ
ভিজিট করে ক্লাসে জয়েন করতে পারবেন শিক্ষার্থীরা।
ইতিমধ্যে রসায়ন বিভাগের প্রভাষক মোঃ হুমায়ুন কবির, পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মোঃ আক্তারুল ইসলাম ও পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোঃ আরিফুর রহমান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে কয়েকটি অনলাইন ক্লাস পরিচালনা করেছেন।
অধ্যক্ষ স্যার সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন এবং পড়াশোনা চালিয়ে যেতে বলেছেন।
ঠাকুরগাঁও, প্রতিনিধি












