বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হলেও সন্দ্বীপে ১লা মে পর্যন্ত কোন করোনা পজিটিভ ছিলো না। কিন্তু গতকাল ২রা মে সন্দ্বীপ গাছুয়া খান সাহেবের বাড়ির মোহাম্মদ নাহিদ নামের ২৪ বছরের এক যুবকের মাঝে করোনা পজিটিভ পাওয়া গেছে বলে নিশ্চিত করেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম।
গত ২৫ এপ্রিল করোনা রোগী সন্দেহে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। সেই নমুনার ভিত্তিতে নাহিদের করোনা পজিটিভ নিশ্চিত হয়। বর্তমানে করোনা চিকিৎসার জন্য নাহিদকে সন্দ্বীপ মালেকমুন্সি বাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে যেখানে করোনা চিকিৎসার ব্যবস্থা করা আছে। ২রা মে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সৌম্বদী চাকমার নেতৃত্বে নাহিদের বাড়ি সম্পূর্ণ লকডাউন করা হয় এবং তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ত প্রেরকঃ
মুহাম্মদ মাসঊদুল বারী
সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি












