মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন শনাক্ত

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। চারজনই সদর উপজেলার। এর মধ্যে রয়েছে ৬ বছরের এক শিশু। আক্রান্তরা সদর উপজেলার বাহাদুরপুর ও ধুরাইল ইউনিয়নের। দুইজন নারী ও দুইজন পুরুষ। যাদের বয়স যথাক্রমে ৪০, ২০, ১৫ ও ০৬ বছর। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত সংখ্যা ৩৬-এ দাঁড়ালো।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এরা সবাই সদর উপজেলায়। এর মধ্যে দুইজন বাহাদুপুর ইউনিয়ন ও বাকি দুইজন ধুরাইল ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৮ জন, রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৫৭২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৪৪৫ জনের রিপোর্ট পাওয়া গেছে।
আজও মাদারীপুর জেলা অবরুদ্ধ (লকডাউন) অবস্থায় আছে তারপরেও মানুষ অনেকই মানতে চাচ্ছে না। প্রশাসন সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বার্তা প্রেরকঃ
মোঃ আরিফ হোসাইন
মাদারিপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন