আজ সন্ধ্যা ৬ টায় পাটগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাক কিছু খালি ড্রাম নিয়ে আসছিল। লকডাউন, রাস্তা ফাকা কে শুনে কার কথা। খুব দ্রুত চলার এক পর্যায়ে চাকা বায়ুশূন্য হয়ে যায়। একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য যে, গাড়িটা যেভাবে আসছিল তাতে আরও দুর্ঘটনা হতে পারতো। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ” কিছু ট্রাক এভাবে ঢাকা থেকে মানুষ ড্রামে করে নিয়ে আসে, ফেরার পথে খালি ট্রাক নিয়ে যায়; তবে এ ট্রাকের ক্ষেত্রে এমন কিছু হয়েছে কিনা জানা নেই।”
তিনি আরও বলেন, ট্রাকের ড্রাইভারদের সহায়তায় ঢাকা থেকে ড্রামে করে পাটগ্রামে লোক আসতেছে। তার কথা, লোড করা যেকোনো ট্রাক প্রশাসনের উচিত পর্যবেক্ষণ করা। তবেই ভবিষ্যতে অতিচালাকের গলে দড়ি চড়বে।
উল্লেখ্য ক’দিন আগে একটি কোম্পানির বড় দায়িত্বশীলকে এম্বুল্যান্সে করে হাতিবান্ধায় আসতে দেখেছিলাম। সুস্থ মানুষ অসুস্থদের গাড়ি ব্যাবহার করার মাধ্যমে সরকারকে ধোকা দিলেও এ ধোকা নিজেকেই দেয়া বোঝায়। বাংলাদেশে যেভাবে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে, সচেতন না হলে এর ভয়াবহতা যে কতটা হতে পারে তা অনেকেই বুঝতে চায়না।
বার্তা প্রেরক:
এস আর আহমাদ
হাতিবান্ধা প্রতিনিধি,
এস আর আহমাদ
হাতিবান্ধা প্রতিনিধি,












