দাগনভুঞায় সরকারি কর্মকর্তার করোনা শনাক্ত

দাগনভুঞায় সরকারি কর্মকর্তার করোনা শনাক্ত, প্রশাসনের কর্তারা হোম কোয়ারেন্টাইনে, ফেনীর দাগনভুঞা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও শরীরে করোনা ভাইরাস শনাক্ত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম শিকদার ও ৮নং ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলনকে হোম কোয়ারেন্টাইন করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবির পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিম।

সবার স্যাম্পল কালেকশন করবেন স্বাস্থ্য বিভাগ।

ডাঃ রুবাইয়াত বিন করিম জানান, উপজেলাবাসীকে সচেতন করতে, সবার ঘরে ঘরে ত্রান সামগ্রী এবং প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পৌঁছিয়ে দিতে ও গরিব কৃষকের ফসল ঘরে তুলে দিতে উপজেলা কর্মকর্তা, থানা কর্মকর্তা ও পৌর মেয়র প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। ঠিক এই সময়ে গত কাল বুধবার সন্ধ্যার খবর পাওয়া যায় উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চওঙ এর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাই বাকিদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা বাকিদের স্যাম্পল কালেশন করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

এদিকে দাগনভুঞায় উপসর্গ ছাড়াই আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা। তার বাড়ি চট্টগ্রামের আকবর শাহ থানার পাহাড়তলি রেলওয়ে হাউজিং সোসাইটি।

স্বাস্থ্য বিভাগ স‚ত্রে জানা গেছে, গত ২১এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত এই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হহয়।  বুধবার রাতে সেখান থেকে প্রেরিত প্রতিবেদনে করোনা পজেটিভ শনাক্ত হয়। এনিয়ে উপজেলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২ জন সহ জেলায় ৪ জনে দাঁড়িয়েছে।

বার্তা প্রেরক
মো. সাইফ উদ্দিন মিঠু
ফেনী, প্রতিসিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন