বাগেরহাটে করোনা যুদ্ধে প্রথম ব্যক্তির মৃত্যু

বাগেরহাটে করোনাক্রান্ত হয়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে জেলায় আরো দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হলেও ইনিই ছিলেন জেলায় করোনা যুদ্ধে প্রথম পরাজিত সৈনিক। মৃত ব্যক্তি জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় একটি জুতার কারখানার শ্রমিকের কাজ করতেন।
এরআগে, গত ২৭ এপ্রিল দিবাগত রাতে এই ব্যক্তির মৃতদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে আনা হয়। মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কারনে মোরেলগঞ্জের মেডিকেল টিম তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার রাতে খুমেকের করোনা মুখোপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস দুলালের করোনা পজেটিভ’র খবর নিশ্চত করেছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান বলেন, অনাকাঙ্খিত এ ঘটনায় গোটা গ্রামকে অবরুদ্ধ ঘোষনা করা হয়েছে। মৃতের লাশ বহনকারী সকলের পরিচয় সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে।
বার্তা প্রেরক,
রকিবুল মিনা
বাগেরহাট, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন