নাটোরে করোনায় আক্রান্ত ৮ জনের নাম ও ঠিকানা পাওয়া গেছে। কোভিড-১৯ করোনা আক্রান্ত এই আটজন হলেন, নাটোর সদর উপজেলার আগদিঘা গ্রামের একজন, সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন স্টাফ , একই উপজেলার নুর মোহাম্মাদ-৬৫ যিনি ইতোমধ্যেই সংক্রমিত হয়ে মৃত্যু বরণ করেছেন, সিংড়া পৌর সদরের গোডাউন পাড়ার ১ জন কাটাপাকুরিয়া গ্রামের ও ১ জন এবং গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের ২ জন।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, ইমেইল বার্তা আমরা পেয়েছি। করোনায় আক্রান্ত বাড়িসহ আশে পাশের বাড়িগুলো লকডাউন করা হচ্ছে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আমাদের টিম কাজে বেরিয়ে পড়েছে। জনগণের সুরক্ষার জন্য আমাদের পক্ষে যা যা করা সম্ভব সবই করা হবে।
সিভিল সার্জন মিজানুর রহমান জানান, আইইডিসিআর থেকে ইমেইলে আমাদের কাছে নাম ঠিকানা পাঠানো হয়েছে। করোনায় আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে নেয়া সহ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
বার্তা প্রেরক:
আরিফুল ইসলাম
নাটোর প্রতিনিধি












