কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ভুল তথ্যে আগামী কাল জানা যায় কুষ্টিয়া মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন করোনা পজেটিভ। সাথে আরও ১৭ জন কে পজেটিভ বলা হয়।কিন্তু এই তথ্য নিয়ে সন্দেহ হবার পরে আইইডিসিআর সব স্যাম্পল রিটেস্ট এর জন্য ঢাকাতে পাঠায়।
আজ জানা যায় মিরপুর উপজেলা চেয়ারম্যান করোনা পজেটিভ নন।আর বাকি গুলো এখনো পরীক্ষা চলছে।এই ভুল তথ্যের ভিত্তিতে অনেক চিন্তিত হয়ে পড়েন চেয়ারম্যান কামারুল আরেফিন এবং তার পরিবার।তার সকল শুভাকাঙ্ক্ষী তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করে।তিনি নিজেও সোশাল মিডিয়াতে একটি বার্তাদের যেন সকলে তাঁর জন্য দোয়া করেন।এখন এই নেগেটিভ তথ্য পাওয়ার পর সকলে সস্তির নিঃশ্বাস নেন।তবে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলেছেন আইইডিসিআর।
বার্তা প্রেরক:
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












