কুষ্টিয়ায় দিনভর নাটকীয়তার পর জানা গেল নতুন করোনা রোগী ২ জন
কুষ্টিয়ায় দিনভর করোনা রোগী নিয়ে নাটকীয়তার পরে জানা গেল জেলায় আজকে যে ১৭ জনের আক্রান্তের খবর দেয়া হয়েছিল তাতে সন্দেহ রয়েছে। এজন্য পুনরায় তাদের করোনা টেস্ট করা হবে নতুন কোন পিসিআর ল্যাবে।
আজ মঙ্গলবার কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৭৬ টি নমুনার পরীক্ষা করা হয় যাতে পজিটিভ আসে ২ জন।
তবে বাড়তি সতর্কতার অংশ হিসেবে আগের রিপোর্টে যাদের আক্রান্ত দেখিয়েছে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
সুতরাং কুষ্টিয়ার কোভিড-১৯ আক্রান্ত নিয়ে কুষ্টিয়া সিভিল সার্জন ধোয়াশার মধ্যে।
এর মুল কারণ মনে করা হচ্ছে পিসিআর ল্যাবে অদক্ষ্য ডাঃ, হাসপাতাল প্রশাসনের অবহেলা।। পিসিআর ল্যাব থাকা সত্তেও মানুষকে নিয়ে ছিনিমিনি কুষ্টিয়ার মানুষকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে।
বার্তা প্রেরক:
সাইফুল আলম খান
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি












