দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ১ আদিবাসী যুবক করোনা আক্রান্ত হয়েছে।
মঙ্গলববার (২৮ এপ্রিল) দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের করোনা ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়।
উক্ত পরীক্ষায় নীলফামারী জেলায় ২ জন, দিনাজপুর জেলায় ১ জন ও ঠাকুরগাঁও জেলায় ১ জন নতুন করে করোনা আক্রান্তের তথ্য পাওয়ায়।
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের যশোর গ্রামে ২২ বছর বয়সী ১ আদিবাসী যুবক নতুন করে করোনা আক্রান্ত হলেন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬জনে।
বার্তা প্রেরক:
মাহিদুল রিপন
দিনাজপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন