গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু, মোট ১৪৫

World health coronavirus outbreak and international public infectious disease and global deadly virus health risk and flu spread or coronaviruses influenza as a pandemic medical conceptin with 3D illustration elements.

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মারা গেছেন আরও ৫ জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৫ জন।

এছাড়াও গত ১ দিনে  ৪১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪১৬ জনে।

সেইসাথে নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ১২১ জন।

আজ রোববার (২৬ এপ্রিল) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা.নাসিমা সুলতানা।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ গুণ বেড়েছে। গত ১৫ দিনে মারা গেছে ১ লাখ মানুষ, আর এর ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো।

করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৮২ দিন। এরপর এক লাখ মানুষ মারা যেতে সময় লেগেছে ৯০ দিন।

অথচ গত ১৫ দিনে বিশ্বজুড়ে মারা গেছেন আরও এক লাখ মানুষ। অর্থ্যাৎ এপ্রিলে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ৬ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। আজ মধ্যরাতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়। বাংলাদেশ সময় রাত ১২টার দিকে এই সংখ্যা ছিল দুই লাখ ৬৯৮।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, আজ রাত পৌনে ১২টা পর্যন্ত ২৮ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের শরীরে খুঁজে পাওয়া গেছে ভাইরাসটি। এর মধ্যে ৮ লাখ মানুষ সুস্থ হয়েছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন