করোনার প্রকোপ আটকাতে গোটা ভারতে লকডাউন। এই পরিস্থিতিতে সব মানুষ যখন ঘরবন্দি, তখনও নিজেদের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন চিকিৎসক ও পুলিশ কর্মীর মতো জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কিছু মানুষ।
কঠিন এই পরিস্থিতিতে পুলিস কর্মীদের পাশে দাঁড়ালেন বলিউডের পরিচালক রোহিত শেঠি।
জানা যাচ্ছে, মুম্বাইয়ের বিভিন্ন প্রান্তের ৮টি হোটেলে পুলিশ কর্মীদের জন্য সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, থেকে রাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন রোহিত শেঠি। কর্মরত অবস্থায় শহরের এই ৮টি হোটেলে মুম্বাই পুলিশের সমস্ত সদস্যরা খাওয়াদাওয়া করতে পারবেন।
এক্ষেত্রে সমস্ত খরচ বহন করবেন পরিচালক রোহিত শেঠি। পাশে দাঁড়ানোর জন্য পরিচালক রোহিত শেঠিকে মুম্বাই পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ফিল্মি দুনিয়ায় রোহিত শেঠির সঙ্গে পুলিশের সম্পর্ক বহুদিনের বলা যেতে পারে। পুলিশদের নিয়ে ‘সিংঘম’, ‘সিংঘম রিটার্নস’, ‘সিম্বা’র মতো একাধিক ছবি বানিয়েছেন পরিচালক। আর এই সবকটি ছবিই হিট।
খুব শিগগির মুক্তি পাবে রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিটি।











