দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, মোট ৩,৭৭২ জন

দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ৩৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭২ জনে। গত একদিনে ৩০৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সেইসাথে নতুন করে দেশে করোনা আক্রান্তের আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আরও ৫ জন। মোট সুস্থের সংখ্যা ৯২ জন।

এছাড়াও মৃত ১০ জনের মধ্যে পুরুষ রয়েছেন ৭ জন এবং নারী ৩ জন।

আজ বুধবার (২২ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছে আইইডিসিআর।

উল্লেখ্য গত ৮ মার্চ থেকে দেশে করোনা সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছেই। এটি প্রতিরোধ করতে সরকার ইতোমধ্যে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বিশ্বব্যাপি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা পার হয়ে গেছে ২৫ লাখ। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ২৫ লাখ ৫৭ হাজার ১৮১ জন। এখনও পর্যন্ত মৃত্যুবরণ করেছে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৪১ জন। সুস্থ হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৪৪৪ জন।

করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুও বেশি হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশটিতে। মোট ৪৫ হাজার ৩৪০ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত স্পেনে। মোট ২ লাখ ৪ হাজার ১৭৮ জন আক্রান্ত দেশটিতে। মৃত্যু বরণ করেছে ২১ হাজার ২৮২ জন।

মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৬৪৮জনের। আক্রান্তের সংখ্য ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন।

ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৯৬ জনের। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ২৪ জন। সে তুলনায় দেশটিতে মৃত্যু কম। মাত্র ৪ হাজার ৯৪৮ জন।

যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ২৯ হাজার ৪৪ জন। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৩৩৭ জনের। তুরস্কে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৫৯১জন। মৃ্ত্যু হয়েছে ২ হাজার ২৫৯জন।

ইরানে আক্রান্ত ৮৪ হাজার ৮০২ জন। মৃত্যু ৫ হাজার ২৯৭ জনের। চীনে আক্রান্ত হয়েছে মোট ৮২ হাজার ৭৫৮ জন। মৃত্যু হয়েছে ৪৬৩২ জন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন