নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ১০, মৃত্যু ৩ জনের

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। ২০ এপ্রিল সকাল সাড়ে ৮টা হতে ২১ এপ্রিল(মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা পর্যন্ত নতুন এই ১০ জন শনাক্ত হন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মো. ইমতিয়াজ  এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪৬ জনের নমুন সংগ্রহ করা হলেও পজেটিভ পাওয়া গেছে মাত্র ১০ জনের। অথচ ১৯ এপ্রিল সকাল সাড়ে ৮টা হতে ২০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ১১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এরমধ্যে প্রাপ্ত ফলাফলে ৮১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই সময় মারা যান চারজন।

নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১২০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪২১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। মারা গেছেন ৩৩ জন। সুস্থ হয়েছেন ১৬ জন।

নারায়ণগঞ্জ সিটি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (শহর, বন্দরের কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ থানা) এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে ৩২৫ জনের করোনা পজিটিভ। ২২ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ৭ জন।

নারায়ণগঞ্জ সদর

নারায়ণগঞ্জ সদর উপজেলায় (ফতুল্লা থানা, আলীরটেক ও গোগনগর ইউপি) গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৬৩০ জনের। এরমধ্যে ৬৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। ে৮ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ৭ জন।

আড়াইহাজার

পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এরমধ্যে ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৯৫ জনের। এরমধ্যে ১২ জনের করোনা পজিটিভ, কোনো মৃত্যু হয়নি। সুস্থ হয়েছেন ১ জন।

রূপগঞ্জ

রূপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৪৫ জনের। এরমধ্যে ৫ জনের করোনা পজিটিভ ও ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১ জন।

সোনারগাঁ

সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে কারো করোনা পজিটিভ রিপোর্ট আসেনি। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ২৬ জনের। এরমধ্যে ৬ জনের করোনা পজেটিভ। একজন মারা গেছেন আর সুস্থ হননি কেউ।

বন্দর উপজেলা

বন্দর উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে কারো মধ্যে করোনা পাওয়া যায়নি। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৫৯ জনের। এরমধ্যে ৫ জনের করোনা পজেটিভ। একজনের মৃত্যু ও সুস্থ হয়নি কেউ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন