বাজে সময় কাটাচ্ছেন : স্পর্শিয়া

করোনার কারণে নয়, বরং করোনার প্রাদুর্ভাবের আরও এক মাসের বেশি সময় ধরে গৃহবন্দি হয়ে সময় পার করতে হচ্ছে সময়ের আলোচিত মডেল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। নৃত্য করতে গিয়ে বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে গত ফেব্রম্নয়ারি থেকেই বিছানাবন্দি তিনি।

স্পর্শিয়া বলেন, প্রথম একমাস আমি বিছানা থেকেই উঠতে পারিনি। খুব বাজে সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম। এতটা বাজে সময় কখনো জীবনে আসেনি। এখন টুকটাক হাঁটাহাঁটি করতে পারি। বাসার কাজও করতে পারি। তবে ঠিক হতে আরও সময় লাগবে। লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ও নভেল করোনাভাইরাসের কারণে পেশাগত জীবনে অনেক দিক থেকেই পিছিয়ে আছি। এ দুটি কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দি হয়ে থাকতে থাকতে মানসিকভাবেও একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাকে।

সর্বশেষ স্পর্শিয়াকে ‘কাঠবিড়ালী’ ছবিতে দেখা গেছে। গত ২৮ মার্চ থেকে স্পর্শিয়ার ‘নবাব এলএলবি’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নভেল করোনাভাইরাসের কারণে শুটিং আটকে গেছে।

এছাড়া তার নিজের প্রডাকশনের অনেক কাজ আটকে আছে। সব মিলিয়ে এখন পরিস্থিতির উন্নতির দিকেই তাকিয়ে রয়েছেন এ অভিনেত্রী।

দেশের চলমান করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এক সময় পাল্টে যাবে। কিন্তু অদূর ভবিষ্যতে কী হবে, তা বর্তমান সময়কে ঘিরে অতীতের অভিজ্ঞতার আলোকে কিছুটা হলেও অনুমান করা যায়। মহামারি থেকে প্রাণ বাঁচাতে যে অবরুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, তা শুষে নিচ্ছে অর্থনীতির প্রাণ, যা পৃথিবীকে ঠেলে দিচ্ছে আরেকটি মহামন্দার দিকে।

স্পর্শিয়া বলেন, আমি নিজেকে মানসিক দিক থেকে আরও দৃঢ়ভাবে প্রস্তুত করছি। আমার মনে হচ্ছে, সামনে হয়তো আরও খারাপ সময় আসতে পারে। করোনার এ সময়টা তো একদিন না একদিন শেষ হবে। পুরো পৃথিবীই এরই মধ্যে অর্থনৈতিকভাবে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন