ঢাকায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ১০ জনের মধ্যে ছয় জনই ঢাকা শহরের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জন লোকের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭২ জনে। এসময় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন