আনন্দলোকে, মঙ্গলালোকে; বিরাজ, সত্য সুন্দর! রবীন্দ্রনাথ ঠাকুর সে কবে বলে গেছেন একটা সুন্দর ও সত্য পৃথিবীর কথা। সেই পৃথিবী আজ বিপর্যস্ত ভয়াল মহামারীতে।
করোনার এই বিপর্যয়ের দেশের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ উদযাপনে যারা যার মতো করে ঘরে বসেই কাজ করে যাচ্ছেন নানান শ্রেনী পেশার মানুষ।
এরই অংশ হিসেবে প্রকাশনা সংস্থা আজব রেকর্ডস এর উদ্যোগে এ সময়ের ১৬ জন জনপ্রিয় শিল্পী ঘরে বসেই একসাথে গাইলেন একটি গান। আজব রেকর্ডস এর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয় পহেলা বৈশাখের প্রাক্কালে।
আজব রেকর্ডস এর কর্ণধার শিল্পী জয় শাহরিয়ার এ আয়োজন সম্পর্কে বলেন, একটা দারুণ কঠিন সময়ের মুখোমুখি আমরা পুরো পৃথিবী। সেই সময়ে এসেছে আমাদের নতুন বছর। তাকে বরণ করে নিতে আমরা সবাই কণ্ঠে তুলে নিলাম রবি ঠাকুরের গান “আনন্দলোকে…”।
বিধাতা ফিরিয়ে দিক আমাদের ধরণীকে তার চেনা আলো। আর ভালোবাসা এই আয়োজনের সকল শিল্পীদের প্রতি তাদের সহযোগিতার জন্য। ভালো হোক সবার।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার, কিশোর, সভ্যতা, সাব্বির জামান, রেহান, সাবরিনা রহমান বাঁধন, টুম্পা খান, সাহস মোস্তাফিজ, পূজা, নাউমী, সারনী পোদ্দার, কেতন শেখ, সুহৃদ আর বাপ-ব্যাটা শুভাশিষ-ঋতুরাজ। সাউন্ড ডিজাইন করেছেন ফরহাদ, বেহালা বাজিয়েছেন সেলিম আহমেদ।
গানটি শ্রোতারা আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও জয় শাহরিয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে ও শুনতে পাবেন।











