সালমার সাফিয়া ফাউন্ডেশন কুষ্টিয়ার মানুষের পাশে

এবার কুষ্টিয়া ও দৌলতপুর অঞ্চলের নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ক্লোজআপ তারকা মৌসুমী আক্তার সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন। এর আগে কয়েকদফায় ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে সাফিয়া ফাউন্ডেশন। প্রথমে ঢাকার উপকণ্ঠের দরিদ্রশ্রেণীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এরপর শিশুখাদ্য বিতরণ করেন।

এবার ঢাকার বাইরে যাচ্ছে ত্রাণ নিয়ে যাচ্ছে সালমার এই সংস্থাটি।

সালমা বলেন, সেচ্ছ্বাসেবক সংকট ও লক ডাউনের কারণে ঢাকার বাইরে কাজ করা খুবই কঠিন। তারপরও,যতটুকু সম্ভব তারাগুনিয়া,দৌলতপুরের প্রায় ২০০ পরিবারের পাশে দাড়িয়েছে সাফিয়া ফাউন্ডেশন।

সামনে আরও বৃহৎ পরিসরে কাজ করবে সংস্থাটি।

সালমা বলেন, ‘আপনিও বসে না থেকে ঝাপিয়ে পড়ুন মানুষের বিপদে। সেচ্ছ্বাসেবক হিসেবে এগিয়ে আসা ছোট ভাইগুলো কে সাফিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তোমরা এগিয়ে না আসলে এই মুহূর্তে দৌলতপুর,কুষ্টিয়া অঞ্চলে কাজ করা সম্ভব ছিলো না।

সালমার ছোট মেয়ের নামেই সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট।

এই এনজিও এর চেয়ারম্যান সালমা, মহাসচিব তার স্বামী। আগামীতে সারাদেশে এর কাজ ছড়িয়ে দিবে বলে জানান সালমা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন