করোনা ভাইরাসে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশেও এ ভাইরাসের বিস্তার ক্রমেই বাড়ছে। করোনায় প্রতিদিন মৃত্যুর ঘটনা ঘটছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
এ পরিস্থিতিতে অভিনেতা মাহফুজ আহমেদ সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আসুন সবাই ঘরে থাকি, ঘরে থাকি এবং ঘরে থাকি…।
এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। করোনভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এ অভিনেতা।











