বিশ্ব্যব্যাপী মহামারী করোনাভাইরাস প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীতে ৮ টি বেসরকারি মেডিকেল ও ২ টি ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়।
বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে গিয়ে জেডআরএফ ও ড্যাবের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মেডিকেল কলেজের উর্দ্ধতন কর্তৃপক্ষের মাঝে পিপিই প্রদান করেন।
আজ যেসব মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই প্রদান করা হয়েছে সেগুলো হচ্ছে- উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, আপডেট ডেন্টাল কলেজ, এমএইচ শমরিতা মেডিকেল কলেজ, এমএইচ শমরিতা ডেন্টাল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, আদ-দ্বীন মেডিক্যাল কলেজ, কমিউনিটি মেডিক্যাল কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ।
পিপিই বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল। পিপিই বিতরণে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন জেডআরএফের মনিটর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা: পারভেজ রেজা কাকন, সাংগঠনিক সম্পাদক ডা: খালেকুজ্জামান দীপু ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডাঃ এ.এস.এম রাকিবুল ইসলাম আকাশ।












