করোনায় অবশেষে মারা গেলেন সিলেটের ডা. মঈনুদ্দিন

করোনা আক্রান্ত হয়ে অবশেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন মারা গেছেন।বুধবার সকাল পৌনে ৭টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. আয়েশা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্য হলো।

গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডা. মঈনুদ্দিনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয় তাকে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করলেন মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডা. মঈনুদ্দিন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন