বাংলা নাট্য জগতের জনপ্রিয়, আলোচিত এবং একইসঙ্গে বিতর্কিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের গুণে বহু আগেই দর্শকদের মনে একেবারে পাকা জায়গা করে নিয়েছেন তিনি।
ব্যক্তিগত কারণে একটা সময় তুমুল সমালোচনার মুখে পড়লেও সেসব এখন পাত্তা দেন না এই অভিনেত্রী। কাজ করে যাচ্ছেন আপন মনে।তবে বর্তমানে কোনো নাটকের শুটিং নেই প্রভার। করোনাভাইরাসের কারণে এখন সবাই গৃহবন্দি। নাটক-সিনেমার শুটিংও বন্ধ। তাই করোনা আক্রান্তের ঝুঁকি এড়াতে বাসায় থাকছেন প্রভাও।
প্রভা জানান, ছবি এঁকে এবং জামাকাপড় ডিজাইন করে সময় কাটছে তার। এসবের পাশাপাশি মেডিটেশন এবং নামাজ-রোজা নিয়েও ব্যস্ত আছেন বলে জানান অভিনেত্রী।











