নতুন গান ‘মানুষ’ রোকন ইমনের

‘কারে পুঁজি করলা মানুষ, এই আছে এই নাই’- এমন কথায় নিজের দিকে ফিরে তাকানোর একটি গান ‘মানুষ’। ছোট্ট এই জীবনে আমাদের কত না চাহিদা। ক্ষমতা আর পুঁজিকে বিস্তৃত করার কত না চেষ্টা। কিন্তু ক্ষুদ্র একটি অণুজীবের কাছে মানুষ কত অসহায়!

করোনাভাইরাস মহামারীর এ সংকটময় দিনে সবাই যখন গৃহবন্দি, আতঙ্কে কাটাচ্ছে প্রতিটা মুহূর্ত, তখন প্রকাশ পেলো শিল্পী ও সংগীত পরিচালক রোকন ইমনের গানের মিউজিক ভিডিও ‘মানুষ’।

গানটির কথা লিখেছেন মান্না মাহমুদ। সুর করেছেন রোকন ইমন ও মান্না মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন তোফায়েল আহমেদ খান।

গানটি প্রকাশিত হয়েছে রোকন ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেল Rokon Emon থেকে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন