করোনা মোকাবিলায় এখন পর্যন্ত বলিউড ও হলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকাই এগিয়ে এসেছেন। এরই ধারাবাহিকতায় এবার স্বাস্থ্যকর্মীদের ছয় হাজার এন ৯৫ মাস্ক দিলেন হলিউড অভিনেত্রী সান্ড্রা বুলক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন সান্ড্রা নিজেই। পাশাপাশি সান্ড্রার দীর্ঘদিনের প্রেমিক ব্রায়ান রানডাল একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, বাচ্চারা মাস্ক উপহার দিতে চেয়েছিল। তাই তাদের পক্ষ থেকে লস অ্যাঞ্জেলসের ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য ছয় হাজার মাস্ক দেওয়া হলো। হলিউড ফ্রেটারনিটির সদস্য সান্ড্রা বুলক এর আগেও স্বাস্থ্যকর্মীদের পিপিই অনুদান দিয়েছিলেন।
অভিনয় ও প্রযোজনার পাশাপাশি এ মার্কিন অভিনেত্রীর মানবপ্রেমিক হিসেবেও বেশ সুনাম আছে। বিশ্বের যেখানেই ক্ষুধা আর দারিদ্র্যের খবর পেয়েছেন, সেখানেই ছুটি গেছেন ত্রাণ নিয়ে। গঠন করেছেন ত্রাণ তহবিল। বিভিন্ন স্ট্রেজ শো করে অসহায়দের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার সুনামও আছে তার। এবার করোনাভাইরাস মোকাবিলায় পুরোবিশ্ব যখন টালমাটাল, তখন আবারও সাহায্যেও হাত বাড়ি দিলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের সবচেয়ে বেশি লোক মারা গেছে আমেরিকায়। ইতোমধ্যে সেখানে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের সংকট। এরমধ্যে মাস্ক অন্যতম। তাই স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৬ হাজার মাস্ক বিতরণ করেন এ অভিনেত্রী। সামনে আরও মাস্ক বিতরণ করার ইচ্ছাও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সান্ড্রা বুলক ‘ডেমুলিশন ম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে বিশ্বব্যাপী আলোচিত হোন। এরপর স্পিড হোয়েন ইউ ওয়ার স্স্নিপিং, দ্য নিট, এ টাইম টু কিল, হোপ ফ্ল্যাটস এবং প্র্যাক্টিক্যাল ম্যাজিকসহ ব্যবসা সফল চলচ্চিত্রে তিনি অভিনয় করেন।











