নারায়ণগঞ্জে মারা যাওয়া বৃদ্ধের লাশ মুন্সীগঞ্জে দাফন, গ্রাম লকডাইন

জেলার টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রাম রবিবার থেকে লকডাউন করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে মারা যাওয়া আব্দুল হামিদ শেখকে (৭০) শুক্রবার টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামে দাফন করা হয়। করোনার লক্ষণ গোপন রেখে মারা যাওয়ার কারণ ‘হার্ড অ্যাটাক’ বলা হয়।

তারপরও নারায়ণগঞ্জে মারা যাওয়ার কারণে স্থানীয় প্রশাসন দাফনের আগে মৃত দেহের নমুনা সংগ্রহ করে শনিবার পরীক্ষার জন্য পাঠায়। রবিবার সকালে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, আইইডিসিআরে নিশ্চিত করেছে ‘মৃত ব্যক্তি কোভিড ১৯ সংক্রমিত ছিলেন’। তাই দাফনের সঙ্গে যারা ছিলেন তাদের চিহ্নিত করণ এবং হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোছা. হাসিনা আক্তার জানান, এই দাফনের সঙ্গে গ্রামটির অনেকেই অংশ নেন। প্রাথমিকভাবে ২০টি পরিবার বলা হলেও দেখা যাচ্ছে আরও বেশি লোকজন ছিলেন। সার্বিক বিবেচনায় পুরো গ্রামটিই লকডাউন করা হয়েছে।

গজারিয়ায় আরও একজনের করোনা শনাক্ত : গজারিয়ায় আরও একজন করোনা রোগী শনাক্ত। রবিবার দুপুরে আইইডিসিআর থেকে সিভিল সার্জনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরপরই স্থানীয় প্রশাসন উপজেলার গোসাইরচর গ্রামের সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউন করা শুরু করেছেন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বেলা পৌনে তিনটায় জানান, এই নিয়ে গজারিয়ায় কোভিড-১৯ আক্রান্ত সংখ্যা হল ৪। এই রোগী এখনও সুস্থ আছেন। আপাতত বাড়িতেই চিকিৎসাধীন থাকবেন। তিনি নারায়ণগঞ্জ লিঙ্কে আক্রান্ত হয়েছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন