দেশের এক নাট্য নির্মাতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ‘ডিরেক্টরস গিল্ড’-এর সভাপতি সালাউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক।
এ বিষয়টি নিয়ে এস এ হক অলিক বলেন, আমাদের একজন সহযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরেই নির্মাতা বন্ধুর সর্দি-কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন।বিষয়টি জানার পর আমরা তাকে হাসপাতালে যোগাযোগ করতে বলি।
তিনি বলেন, শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিকালে ডাক্তারি পরীক্ষার পর করোনা পজেটিভ আসে।
বর্তমানে উত্তরার একটি হাসপাতালে তিনি আছেন। তার পুরো পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসোলেশনে রাখা হয়েছে।
আক্রান্ত নির্মাতা পুরুষ। তার বয়স ৪০-এর মতো। থাকেন উত্তরাতে।











