বিটিভির করোনা নিয়ে দুই গান

করোনাভাইরাস নিয়ে জনসচেতনতামূলক দু’টি গান লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী।গান দুটির সুর করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত পরিচালক, কণ্ঠযোদ্ধা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম।

সঙ্গীত পরিচালনায় ছিলেন আলাউদ্দিন তাহের। এতে কণ্ঠ দিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজিত রায় ছাড়াও দেশ বরেণ্য শিল্পী আলাউদ্দিন তাহের, সাইফুদ্দীন মাহমুদ খান, রনি গুহ, সুতপা চৌধুরী মুমু, প্রিয়া চক্রবর্তী, শারমিন হোসেন ও প্রিয়া ভৈামিক।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে গান দুটি প্রযোজনা করেছেন অতিথি প্রযোজক বৈদনাথ অধিকারী। শিগগিরই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচার হবে গান দুটি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন