কারে পূঁজি করলা মানুষ, এই আছে এই নাই- এমনই হৃদয়গ্রাহী কথায় নিজের দিকে ফিরে তাকানোর একটি গান ‘মানুষ’। ছোট্ট এই জীবনে আমাদের কত না চাহিদা। ক্ষমতা আর পূঁজিকে বিস্তৃত করার কত না অপচেষ্টা। কিন্তু ক্ষুদ্র একটি অণুজীবের কাছে মানুষ কত অসহায়। সেই উপলব্ধি নিয়ে তৈরি এ গান।
করোনা ঘিরে এ সংকটের দিনে সবাই যখন গৃহবন্দী আতঙ্কে কাটাচ্ছে প্রতিটা মুহূর্ত। এ সময়ে প্রকাশ পেল শিল্পী ও সংগীত পরিচালক রোকন ইমনের মিউজিক ভিডিও ‘মানুষ’।
গানটির কথা লিখেছেন মান্না মাহমুদ, সুর করেছেন রোকন ইমন ও মান্না মাহমদু। সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।গানটির ভিডিও নির্মাণ করেছেন তোফায়েল আহমেদ খান। রোকন ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেল Rokon Emon থেকে গানটি প্রকাশিত হয়েছে।











