বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিন দিন বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। মারা গেছেন ১৭ জন। ঢাকায় যেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৫ সেখানে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ৩৮ জন। সবমিলিয়ে, এখন পর্যন্ত বাংলাদেশে ১৭টি জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বাকি জেলায় আক্রান্তের সংখ্যা- মাদারীপুরে ১১, চট্টগ্রামে ৩, কুমিল্লায় ২, গাইবান্ধায় ৫, চুয়াডাঙ্গায় ১, গাজীপুরে ১, জামালপুর ৩, শরীয়তপুরে ১, কক্সবাজারে ১, নরসিংদীতে ১, মৌলভীবাজারে ১, সিলেটে ১, রংপুরে ১ এবং ঢাকার মহানগরীর বাইরে চার উপজেলায় ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে প্রায় নিয়মিত কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর দিচ্ছিল আইইডিসিআর। এর মধ্যে ৫ এপ্রিল একবারে ১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার কথা জানানো হয়। আর তার পরদিন ৬ এপ্রিল নতুন করে ৩৫ জন শনাক্ত বলে জানানো হয়। মৃতের সংখ্যায় ঢাকায় বেশি। আর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন।












