করোনায় মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল ‘ইতালিতে’

ইউরোপের দেশ ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৯ জন; যা নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৫৮৬ জন। মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ১২৭ জনে পৌঁছেছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ৯ মার্চ ইউরোপের এই দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়। ওষুধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনা ছাড়া অন্য কোনও কাজে দেশটির নাগরিকদের বাড়ির বাইরে বের হওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়।

ইতালির পর করোনায় বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যু হয়েছে ইউরোপের আরেক দেশ স্পেনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৭৯৮ এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫১০ জন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন