করোনায় নারায়ণগঞ্জে আরও এক জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় সিদ্দিকুর রহমান নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো সাত জনে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিদ্দিকুর রহমান মিশনপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই জ্বর, ঠান্ডা, সর্দি, ব্যথাসহ করোনা উপসর্গে ভুগছিলেন। পরে তাকে নারায়ণগঞ্জের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুর্মিটোলা হাসপাতালে সিদ্দিকুর রহমান মারা গেছেন। করোনায় তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন