এবার বলিউড অভিনেত্রীর শরীরে করোনার উপসর্গ

Indian Bollywood actress Zoya Morani poses during the 'Suron Ke Rang Color ke Sang - Salaam Shri Gulshan Kumar' musical concert in fond memory of the late Gulshan Kumar, in Mumbai on September 22, 2015. AFP PHOTO (Photo credit should read STR/AFP via Getty Images)

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাদ পড়ছেন না বলিউড তারকারাও। প্রথম গায়িকা কণিকা কাপুরের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মেলে। এবার বলিউড অভিনেত্রী জয়া মোরানির শরীরে করোনাভাইরাসে উপসর্গ দেখা দিয়েছে।

জয়া ১৫ মার্চ রাজস্থান থেকে মুম্বাইয়ে ফেরেন। এর পর তার কাশির সমস্যা দেখা দেয়।

করিম মোরানির ছোট মেয়ে এবং ‘অলওয়েজ কভি কভি’ সিনেমার জয়া সম্প্রতি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে তার বড় বোন শাজা মোরানির করোনাভাইরাস টেস্ট রিপোর্ট পজিটিভ ছিল। যে কারণে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এখন দুই বোনই মুম্বাইয়ে পৃথক হাসপাতালে ভর্তি রয়েছেন।

জয়া মোরানির বিষয়ে চাচা মহাম্মদ মোরানি জানান, জয়ার শুকনো কাশি ও জ্বরের লক্ষণ রয়েছে।

মহাম্মদ মোরানি আরও বলেন, জয়ার কাশি ও হালকা জ্বরের মতো হয়েছে। কিন্তু দুই বোনই চেয়েছে মেডিকেল চেকআপ করাতে। এর মাঝে জয়ার টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও শাজার টেস্ট রিপোর্ট পজিটিভ ছিল।

শাজা মোরানি মার্চের প্রথম সপ্তাহে শ্রীলংকা থেকে ফিরেছেন। আর জয়া ১৫ মার্চ রাজস্থান থেকে মুম্বাইয়ে ফেরেন। ফিরেই কাশি হতে থাকায় জয়া হাসপাতালে যান।

জয়া মোরানি ও শাজা মোরানির বাবা করিম মোরানি বলেন, শাজার কোনো উপসর্গ ছিল না, তাও ওর রিপোর্ট পজিটিভ। আমার ছোট মেয়ের শরীরে লক্ষণ ছিল কিন্তু ওর রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই দুজনেই আপাতত হাসপাতালে আইসোলেশনে রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন