সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে

মহামারী করোনাভাইরাসে ক্ষতি মোকাবেলায় দেশের অর্থনৈতিক প্রভাব উত্তরণে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল ১০টায় গণভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি ব্যয় কমাতে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণার উদ্দেশে ওই সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বাংলাদেশে এখনও নিয়ন্ত্রণে আছে। আমরা এ সংকট মোকাবেলা করতে পারব ইনশাআল্লাহ।

করোনা পরিস্থিতি মোকাবেলায় বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি ও সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হচ্ছে।

এ সময় শিল্প খাতে ৪.৫ শতাংশ সুদে ৩০ হাজার কোটি টাকা এবং এসএমই খাতে ৪ শতাংশ সুদে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন