ফেনীর পরশুরামে এক প্রতিবন্ধী তরুণী ধর্ষিত, গ্রেপ্তার -১

ফেনীর পরশুরামে এক প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করে বুধবার ফেনীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাঁর নাম নুর আলম (৫২)। তিনি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিন চারিগ্রামের মৃত ননু মিয়ার ছেলে। ওই তরুণীও আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

 

পুলিশ জানায়, ওই প্রতিবন্ধী তরুণী গত ১৬ অক্টোবর বাড়ীর পাশে একটি মসজিদের সামনে মিলাদের তবারুক খাওয়ার জন্য যায়। নুর আলম ওই তরুণীকে তবারুক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় স্থানীয় একজন পথচারী তরুণীকে ধর্ষণের ঘটনাটি দেখে ফেলেন। গত ২৪ অক্টোবর ওই পথচারী ধর্ষণের বিষয়টি প্রকাশ করেন। এ নিয়ে এলাকায় তীব্র সমালোচনা ও উত্তেজনা দেখা দেয়।

গত মঙ্গলবার ওই তরুণীর মা বাদী হয়ে পরশুরাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ অভিযুক্ত নুর আলমকে গ্রেপ্তার করে।

 

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ওই তরুণীর শারীরিক পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন