মিরসরাইয়ে বিদেশী রিভলবারসহ র‌্যাবের হাতে যুবক আটক

মিরসরাইয়ে বিদেশী রিভলবারসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাঁর নাম সাহেদ আহম্মেদ রিয়াজ(২৩)। সে মিরসরাই উপজেলা জোড়পুকুরিয়া এলাকার ফরিদ আহম্মদের পুত্র।

এ সময় তার কাছ থেকে ১ টি বিদেশী রিভলবারসহ (মেইড ইন ইউএসএ) উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তা প্রেরক
হৃদয় দেব নাথ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন