র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গতকাল বিকাল ০৫:০০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অপারেশন পরিচালনা করে।

উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী ১। মোঃ ওবায়দুর (৩০), পিতা-মৃত সাইদুর রহমান, সাং-রানীহাটি, থানা-চাঁপাইনবাবগঞ্জ  ২। মোঃ জসিম উদ্দিন (১৮), পিতা-মোঃ তাহের ইসলাম ৩। মোঃ রেজভি (১৬), পিতা-সুজাল উদ্দিন,উভয় সাং-পুঘুরিয়া, থানা-শিবগঞ্জ, সর্ব জেলা- চাঁপাইনবাবগঞ্জ। তাদের কাছে থেকে ৩৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ০১ টি ট্রাক, ০৩  টি মোবাইল ফোন, ০৬ টি সীমকার্ড, ০১ টি মেমোরীকার্ড এবং ০১ সেট যানবাহন নথিসহ গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীএয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বার্তা প্রেরক
মোস্তাফিজ মিশু
রাজশাহী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন