রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার তিন

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে ১। মো: তুফান আলী (৪৫),  পিতা: মৃত আবু বক্কর, সাং : বড়বড়ি বেলতলা, ২। মো: আসাদুল  (৩০), পিতা : নুর মোহাম্মদ,  সাং- বড়বড়ি বেলতলা, ৩। মো: সায়দার আলী(৪৮), পিতা- মৃত মোন্তাজ আলী, সাং – রাওতা উত্তরপাড়া , সর্বথানা- চারঘাট,   জেলা – রাজশাহী। উল্লেখ্য যে, গোয়েন্দা শাখার একটি টিম অদ্য ১৪/৮/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি অনুমান ১.০৫   টার দিকে চারঘাট থানাধীন বড়বড়ি বেলতলা এলাকা হতে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ  তাদের গ্রেফতার করে। এ বিষয়ে চারঘাট  মডেল থানায় মামলা রুজু  হয়েছে। রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করে চলেছে রাজশাহী জেলা পুলিশ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন