ঈশ্বরগঞ্জে ১০ গাড়ী চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ গাড়ী চালককে ২১হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ওই জরিমানা করা হয়। জানা যায়, ড্রাইভিং লাইসেন্স না থাকা, অদক্ষ চালক ও হেল্পার দিয়ে গাড়ি চালানো, ফিটনেস বিহীন গাড়ি, যাত্রীদের মাস্ক না পড়া ও সামাজিক দূরত্ব বজায় না রেখে যাতায়াত, অতিরিক্ত যাত্রী বহন ও দ্বিগুন ভাড়া আদায় সহ বিভিন্ন অনিয়মের কারণে ওই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সাইদা পারভীন। ওই সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেছেন ঈশ্বরগঞ্জে থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জাকির হোসেন জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন ও দ্বিগুন ভাড়া আদায়, মাস্ক না পড়া ও সামাজিক দূরত্ব বজায় না রেখে যাতায়াত, ড্রাইভিং লাইসেন্স না থাকা, অদক্ষ চালক ও হেল্পার দিয়ে গাড়ি চালানোসহ বিভিন্ন অভিযোগে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ওই সময় ১০ গাড়ী চালককে ২১হাজার ৮শ টাকা অর্থদন্ড- করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক
আজহারুল  ইসলাম জুয়েল
ময়মনসিংহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন