মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় ৬ জন আহত

পুর-মুজিবনগর সড়কের দারিয়াপুরে আলমসাধু যাত্রীবাহী ইজি বাইক এর মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নাহিদ, শিরিনা, হালিমা, হীরা ও পরশকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ আগষ্ট)  বিকেলের দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের দারিয়াপুর কালিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত নাহিদ মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা গ্রামের আব্দুল মজিদের ছেলে, শিরিনা খাতুন চুয়াডাঙ্গার কুলপালা গ্রামের রকিবুল হাসানের স্ত্রী, হালিমা খাতুন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের আবু বক্কর এর স্ত্রী, হিরা খাতুন একই গ্রামের মিলন এর স্ত্রী এবং পরশ হিজুলী গ্রামের খাজা বদরউদ্দিনের ছেলে। আহতরা ইজিবাইক যোগে মেহেরপুরের মুজিবনগর থেকে ফেরার পথে কালিতলা নামক স্থানে বিপরীতগামি একটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ ঘটে।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন