বাংলাদেশ অাওয়ামীলীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য বাবু সুজন শার্মার উদ্যোগে কক্সবাজারের ৮ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গৃহীত হয়েছে। উক্ত কর্মসূচির ধারাবাহিকতায় ৮ অাগস্ট শনিবার পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অাবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পেকুয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জনাব শাহাদত হোসেন।অারো উপস্তিত ছিলেন শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব অাবুল কাশেম। অারো উপস্তিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জনাব ইসমাইল হোসেন।
সমন্বয়ক হিসেবে ছিলেন “কক্সবাজার স্টুডেন্ট’স ফোরাম ” ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মিরাছ উদ্দীন, অারো উপস্তিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পেকুয়ার শিক্ষার্থীবৃন্দ, পেকুয়া উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ। প্রধান অতিথি জনাব আবুল কাশেম বলেন মানুষ বাঁচার প্রধান উপাদান অক্সিজেন অামরা গাছ হতে পাই,কাজেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এককোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে বৃক্ষরোপন করা অামাদের কর্তব্য।তিনি সর্বোপুরি এই প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য বাবু সুজন শার্মাকে ধন্যবাদ জানিয়েছেন। ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব আবুল কাশেম বলেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই বৃক্ষরোপন কর্মসূচীকে মোবারকবাদ জানাই।তিনি কলেজের পক্ষ থেকে এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার অাশা ব্যক্ত করছেন।অাজকের বৃক্ষরোপন কর্মসূচীর মুল সমন্বয়
মিরাছ উদ্দীন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য বাবু সুজন শার্মা কর্তৃক গৃহীত বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করতে পেরে অামি খবুই অানন্দিত। অাশা করি বৃক্ষরোপনের মধ্য দিয়ে অামরা পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারব।ঢাকা থেকে অডিও বার্তায় বাবু সুজন শার্মা উপস্থিত অতিথিবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
বার্তা প্রেরক
মো:জহিরুল ইসলাম
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি












