রবিবার ২১ জুন বেলা দেড়টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় যাত্রী বাহী বাস-বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। কিন্তু নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আরমান বলেন দ্রুতগতির চট্টগ্রাম নগরমুখী একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে উপজেলার কলেজ বাজার এলাকায় আসলে একই সময়ে রং সাইডে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩০-৪০ বছর বয়সী একজন নারী ও একজন পুরুষ নিহত হন।
বার্তা প্রেরক
মুহাম্মদ তাজউদ্দীন খান
চট্টগ্রাম প্রতিনিধি












