বুধবার ১৭ই জুন, ২০২০ইং তারিখ। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বিকেল ৫’০০ ঘটিকায় সময় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন বেলঘরিয়া গ্রাম এলাকায়, এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, মোঃ টুয়েল (৩২), পিতা- আব্দুর রাজ্জাক, সাং- চক-বেলঘরিয়া (বাখরাবাজ) থানা- কাটাখালী, রাজশাহী মহানগর, রাজশাহী । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছে থেকে যথাক্রমে, (ক) ৩৯৪ পিচ ইয়াবা ট্যাবলেট, (খ) ১ টি মোবাইল, (গ) ২ টি সীমকার্ড, (ঙ) নগদ ১৮০০/- (একহাজার আটশত) টাকা জব্দ করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। র্যাব-৫, রাজশাহীর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম। এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদের কে নিশ্চিত করেছেন।
বার্তা প্রেরক মোঃইলিয়াস হোসেন রাজশাহী প্রতিনিধি












