মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক বিদ্যুত মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু ঘটে।
(১৭ জুন) বুধবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলা ভবের পাড়া গ্রামের মসুজদ পাড়ায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত উজ্জল হোসেন শিবপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে স্থানীয় সুত্রে জানা যায়, বেলা পৌনে ১২টার দিকে ভবের পাড়া গ্রামের মসজিদের পাশে একটি বাড়ির মিটার লাগাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে মিস্ত্রি উজ্জল হোসেন। এ সময় মেইন লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুতায়িত হলে সে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ দিকে পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা মা দিশেহারা হয়ে পড়েন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












