মেহেরপুরে গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যাবসায়ী আটক

মেহেরপুর সদর থেকে গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে তাকে ৪শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মেহেরপুর শহরের হালদা পাড়ার মোসলেম উদ্দিনের ছেলে আবু সাঈদ।

পুলিশ সুত্রে প্রকাশ, সদর থানার এসআই ইকবালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে নিজ বাসভবন থেকে ৪শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে আটক আবু সাঈদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন