খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক মহিলা (২৬) রোগীকে যৌন হয়রানিসহ ধর্ষণ চেষ্টা করেছে হাসপাতালের ওয়ার্ডবয়। এ ঘটনায় নজরুল (৪৫) ওয়ার্ডবয়কে সোমবার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভুক্তভোগী জানান, হাসপাতালে ভর্তি হবার পর তিনি বার বার আসতেন এবং বিনা প্রয়োজনে বিভিন্ন সহযোগীতা করার কথা বলতেন এবং আমি পাত্তা না দেওয়ায় আজে বাজে কথা বলতেন, গত শনিবার (১৩ জুন) রাত ৩টায় ওয়ার্ডবয় পিপিই পরা অবস্থায় চিকিৎসার কথা বলে আমাকে ডাকে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। সাথে সাথে আমি সবাইকে বিষয়টি জানাই।
হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে জানা যায় করোনা রিপোর্ট পজিটিভ নিয়ে গত (০৬) জুন ওই মহিলা খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন এবং গত ১৩ জুন রাত ৩টার দিকে নজরুল ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে খারাপ প্রস্তাব দেয়। এবং জোরপূর্বক রোগীর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে হয়রানি করে।
বিষয়টি কর্তব্যরত নার্সরা দেখে ফেললে ওয়ার্ডবয় নজরুল তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল (খুমেক) এর পরিচালক ডা. মুন্সী রেজা জানান, ভুক্তভোগী রোগীকে সোমবার ছাড়পত্র দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
রোগীর স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পাবার পর ওই ওয়ার্ডবয়কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তবে রোগী স্বজনরা লিখিত কোনো অভিযোগ দেয়নি। তিনি আরো জানান উক্ত ওয়ার্ডবয় আউটসোর্সিং এ নিয়োগ প্রাপ্ত, ভবিষ্যতে যেন এমন সমষ্যার সমুক্ষিণ না হতে হয় এজন্য সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট জনাব মোঃ ফরিদ আহমেদ জানান খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় নারী গৃহবধূকে যৌন হয়রানির চেষ্টাকারী উক্ত ওয়ার্ডবয়কে শুধুমাত্র চাকরিচুত্য করলে হবেনা তাকে আইনানুক ব্যাবস্থা নিতে হবে, ভুক্তভোগী বা তার স্বজনরা যদি মামলা না করে তবে পুলিশ মামলা করবে। এ সংবাদ লেখাকালিন মামলার প্রস্তুতি চলছিল।
বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
খুলনা প্রতিনিধি












