ইসলামী ব্যাংকের পুনর্গঠিত শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

সম্প্রতি ইসলামী ব্যাংকের পুনর্গঠিত শরিয়াহ সুপারভাইজরি কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সামাদ ও অন্যান্য সদস্য এবং ব্যাংকের এএমডিরা সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি শায়খ পীর মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীনের বার্ধক্যজনিত মৃত্যুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদারকে শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও মুফতি সাঈদ আহমদকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

বিজ্ঞপ্তি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন